Skip to main content

Back 4 Good. Special Pass For The Illegal People In Malaysia



প্রোগ্রাম নামঃ ব্যাক ফর গুড ।
বিষয়ঃ সহজ শর্তে অবৈধ অভিবাসীদের মালেয়শিয়া থেকে নিজ দেশে প্রত্যাবর্তনের সুযোগ।
সময় সীমাঃ ১লা আগষ্ট ২০১৯ ইং - ৩১শে ডিসেম্বর ২০১৯ ইং পর্যন্ত।
ফিঃ ৭০০ মালেয়শিয়ান রিঙ্গিত। 

(বিঃদ্রঃ ফি ৭০০ মালেয়শিয়ান রিঙ্গিত + বিমানের টিকেট। 
বিমানের টিকেট নিজেকে ক্রয় করতে হবে)

দীর্ঘ অপেক্ষা পর মালেয়শিয়ান সরকার তার নিজ দেশে অবস্থানরত বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের নিজ দেশে যাওয়ার সুযোগ দিয়েছে। সকল অবৈধ অভিবাসীদের ১লা অগাস্ট ২০১৯ ইং - ৩১শে ডিসেম্বর ২০১৯ ইং এর মধ্যে মালেয়শিয়া ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। এই সুযোগ পাওয়ার পরও যারা মালয়েশিয়ায় অবস্থান করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থান নেয়া হবে বলে অভিবাসন বিভাগ থেকে জানানো হয়েছে।

অবৈধ অভিবাসীদের দেশ ত্যাগের সব প্রক্রিয়া সম্পন্ন করতে মালয়েশিয়াজুড়ে ৮০টি কাউন্টার খোলা হবে। অবৈধ ব্যক্তিদের সরাসরি ইমিগ্রেশন অফিসে উপস্থিত হয়ে আবেদন করতে হবে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তানশ্রী মহিউদ্দিন ইয়াসিন স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। যা বাংলাদেশ হাই কমিশন মালেয়শিয়া থেকে নিশ্চিত করে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। 


বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, অবৈধ অভিবাসীদের ইমিগ্ৰেশন আইনের ১৯৫৯/৬৩ পাসপোর্ট আইনের ১৫৫ ও ১৫ (১) সি ৬ (১) সি আওতায় অবস্থানকারীরা এই সুযোগ পাবেন।
এই বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে যে দেশে ফিরে যেতে আগ্রহী অবৈধ ব্যক্তিকে মালেয়শিয়া ইমিগ্রেশন কর্তৃক ৮০ টি নির্ধারিত কাউন্টারের যে কোন একটিতে স্ব-শরীলে উপস্থিত থেকে স্পেশাল পাস (Back 4 Good) গ্রহণ করতে হবে। সেইসাথে প্রতারণা থেকে সাবধান হতে এবং যেকোন এজেন্ট বা ভেন্ডরের সঙ্গে টাকা লেনদেন না করার জন্য বলা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

স্পেশাল পাস (Back 4 Good) গ্রহণকারীকে জরিমানা ও স্পেশাল পাশ মিলিয়ে ৭০০ মালেয়শিয়ান রিঙ্গিত প্রদান করতে হবে। স্পেশাল পাস গ্রহণ করতে যাওয়ার পূর্বে, পরবর্তী ৭ দিন এর মধ্যে বিমানের টিকেট কেটে তা, এবং অরজিনাল পাসপোর্ট সঙ্গে নিয়ে মালেয়শিয়া ইমিগ্রেশন কর্তৃক ৮০ টি নির্ধারিত কাউন্টারের যে কোন একটিতে স্ব-শরীলে গিয়ে স্পেশাল পাস (Back 4 Good) গ্রহণ করতে হবে। 


যাদের কাছে অরজিনাল পাসপোর্ট নেই      
যাদের কাছে অরজিনাল পাসপোর্ট নেই তাদের কে নিজ দেশের হাই কমিশন (বাংলাদেশ হাই কমিশন) ট্রাভেল পারমিট সংগ্রহ করে, তার সাথেপরবর্তী ৭ দিন এর মধ্যে বিমানের টিকেট কেটে তা সঙ্গে নিয়ে মালেয়শিয়া ইমিগ্রেশন কর্তৃক ৮০ টি নির্ধারিত কাউন্টারের যে কোন একটিতে স্ব-শরীলে গিয়ে স্পেশাল পাস (Back 4 Good) গ্রহণ করতে হবে। 



 

তথ্য সূত্রঃ মালেয়শিয়া ইমিগ্রেশন এবং বাংলাদেশ হাই কমিশন মালেয়শিয়া।

Comments

Popular posts from this blog

Travel Permit Details For Bangladeshi in Malaysia

এই পোস্ট টি হুবাহু বাংলাদেশ হাই কমিশন ফেসবুক পেইজ মালয়েশিয়া থেকে আপনাদের জন্য কপি কর হল। ট্রাভেল পারমিট  এবং স্পেশাল পাশ সম্পূর্ণ আলাদা। স্পেশাল  পাস দেয় মালয়েশিয়া ইমিগ্রেশন। ট্রাভেল পারমিট (টিপি) দেয় বাংলাদেশ হাইকমিশন।  ট্রাভেল পারমিট সম্পর্কে তথ্য নিম্নে দেওয়া হলোঃ ট্রাভেল পারমিটঃ  এটি মূলত পাসপোর্টের বিকল্প হিসেবে সাময়িক ব্যবস্থা। এটির মেয়াদ ৯০ দিন। বিদেশ ভ্রমণকারীকে বা অবস্থানকারীকে শুধু দেশে ফিরে যাওয়ার জন্য জরুরী হিসেবে দেওয়া হয়। ট্রাভেল পারমিট দেওয়ার আগে পাসপোর্টের মতোই সব তথ্য যাচাই করে দেওয়ার বিধান রয়েছে। প্রবাসে এটি দেওয়ার একমাত্র কর্তৃপক্ষ বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন।  ক) ট্রাভেল পারমিট পাওয়ার শর্তঃ  যাদের বাংলাদেশের পাসপোর্ট আছে কিন্তু মেয়াদ শেষ হয়েছে, হারিয়ে গেছে বা নষ্ট হয়েছে তাদের জন্য সহজ। আবেদনের সাথে সেই পুরানো বা হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়া পাসপোর্টের তথ্য বা ফটোকপি দিতে হবে। পাসপোর্ট হারিয়ে গেলে আইন অনুযায়ী অবশ্যই পুলিশ রিপোর্ট করে আবেদনের সাথে দিতে হবে, অর্থাৎ এটাই প্রমাণ যে পাসপোর্ট হারিয়ে গেছে। তাহলে একদিনেই ট্রা...

বাংলা কবিতা আবৃত্তি || কবিতা-মেঘনার ঢল || কবি-হুমায়ন কবির

বাংলা কবিতা আবৃত্তি || কবিতা-মেঘনার ঢল || কবি-হুমায়ন কবির কবিতাঃ মেঘনার ঢল কবিঃ হুমায়ুন কবির আবৃত্তিঃ রিমন সাহা শোন্ মা আমিনা, রেখে দে রে কাজ ত্বরা করে মাঠে চল, এল মেঘনায় জোয়ারের বেলা এখনি নামিবে ঢল। নদীর কিনার ঘন ঘাসে ভরা মাঠ থেকে গরু নিয়ে আয় ত্বরা করিস না দেরি--আসিয়া পড়িবে সহসা অথই জল মাঠ থেকে গরু নিয়ে আয় ত্বরা মেঘনায় নামে ঢল। এখনো যে মেয়ে আসে নাই ফিরে--দুপুর যে বয়ে যায়। ভরা জোয়ারের মেঘনার জল কূলে কূলে উছলায়। নদীর কিনার জলে একাকার, যেদিকে তাকাই অথই পাথার, দেখতো গোহালে গরুগুলি রেখে গিয়েছে কি ও পাড়ায় ? এখনো ফিরিয়া আসে নাই সে কি ? দুপুর যে বয়ে যায়। ভরবেলা গেলো, ভাটা পড়ে আসে, আঁধার জমিছে আসি, এখনো তবুও এলো না ফিরিয়া আমিনা সর্বনাশী। দেখ্ দেখ্ দূরে মাঝ-দরিয়ায় কাল চুল যেন ঐ দেখা যায়-- কাহার শাড়ির আঁচল-আভাস সহসা উঠিছে ভাসি ? আমিনারে মোর নিল কি টানিয়া মেঘনা সর্বনাশী ? আবৃত্তিটি দেখতে নিচের ভিডিও টিতে ক্লিক করুনঃ

ট্রাভেল পাশ বা ট্রাভেল পারমিট

মালয়েশিয়া থেকে ট্রাভেল পাশ বা ট্রাভেল পারমিট বিস্তারিত।  ট্রাভেল পারমিট এবং স্পেশাল পাশ সম্পূর্ণ আলাদা। স্পেশাল পাস দেয় মালয়েশিয়া ইমিগ্রেশন। ট্রাভেল পারমিট (টিপি) দেয় বাংলাদেশ হাইকমিশন। ট্রাভেল পারমিট সম্পর্কে তথ্য নিম্নে দেওয়া হলোঃ ট্রাভেল পারমিটঃ  এটি মূলত পাসপোর্টের বিকল্প হিসেবে সাময়িক ব্যবস্থা। এটির মেয়াদ ৯০ দিন। বিদেশ ভ্রমণকারীকে বা অবস্থানকারীকে শুধু দেশে ফিরে যাওয়ার জন্য জরুরী হিসেবে দেওয়া হয়। ট্রাভেল পারমিট দেওয়ার আগে পাসপোর্টের মতোই সব তথ্য যাচাই করে দেওয়ার বিধান রয়েছে। প্রবাসে এটি দেওয়ার একমাত্র কর্তৃপক্ষ বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন।  ক) ট্রাভেল পারমিট পাওয়ার শর্তঃ যাদের বাংলাদেশের পাসপোর্ট আছে কিন্তু মেয়াদ শেষ হয়েছে, হারিয়ে গেছে বা নষ্ট হয়েছে তাদের জন্য সহজ। আবেদনের সাথে সেই পুরানো বা হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়া পাসপোর্টের তথ্য বা ফটোকপি দিতে হবে। পাসপোর্ট হারিয়ে গেলে আইন অনুযায়ী অবশ্যই পুলিশ রিপোর্ট করে আবেদনের সাথে দিতে হবে, অর্থাৎ এটাই প্রমাণ যে পাসপোর্ট হারিয়ে গেছে। তাহলে একদিনেই ট্রাভেল পারমিট (টিপি) পাবেন।  আর যাদের কখনই পাসপোর্...