Skip to main content

Posts

ভালবাসা দিবস বা ভ্যালেইটাইন'স ডের ইতিহাস

প্রতি বছর ১৪ ই ফেব্রুয়ারী প্রেমিক প্রেমিকা যুগল বা বিবাহিত দম্পতি সহ আমরা অনেকেই ভালবাসা দিবস বা ভ্যালেইটাইন'স ডে পালন করে থাকি। অনেকেই তার ভালবাসার মানুষকে ফুল, কেক, চকলেট সহ নানা প্রকার উপহার দিয়ে থাকি, কিন্তু আমরা কি জানি কবে, কখন, কীভাবে এবং কেন এই ভালবাসা দিবস বা  ভ্যালেইটাইন'স ডে প্রথম চালু হয়েছিল। সেই ২৬৯ সালে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেইটাইন'স নামে একজন খৃষ্টান পাদ্রী  চিকিৎসক ছিলেন। ধর্ম প্রচার-অভিযোগে তৎকালীন রোমান সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস তাঁকে বন্দী করেন। কারণ তখন রোমান সাম্রাজ্যে খৃষ্টান ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল। বন্দী অবস্থায় তার সাথে এক  কারারক্ষীর পরিচয় হয়। দূরভাগ্য ক্রমে ঐ কারারক্ষীর একটি মেয়ে ছিল দৃষ্টহীন।  ভ্যালেইটাইন'স বন্দী অবস্থায়   চিকিৎসার মাধ্যমে জনৈক কারারক্ষীর মেয়েকে সুস্থ করে তোলেন। সুস্থ হওয়ার পর কারারক্ষী তার মেয়েকে ভ্যালেইটাইনের সাথে পরিচয় করিয়ে দেন। পরিচিত হওয়ার পর দু'জনের মাঝে ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে। এতে সেন্ট ভ্যালেইটাইনের জনপ্রিয়তা বেরে যায়। ভ্যালেইটাইনের জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদণ্ড...

একাদশ জাতীয় সংসদের নতুন মন্ত্রী পরিষদের ছবি সহ নামের তালিকা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর টানা তৃতীয়বারের মতো মন্ত্রিসভা গঠন করলো বাংলাদেশ আওয়ামী লীগ। এরই মধ্যে শপথ নিলেন নতুন মন্ত্রীরা।  এবারের ৪৬ সদস্যের মন্ত্রীসভায় স্থান পেয়েছে বেশ কয়েকজন নতুন মুখ।  এবার মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং ৩ জন উপমন্ত্রীর নিয়ে গঠন করল তার মন্ত্রীসভা।  ২৪ জন পূর্ণ মন্ত্রীদের নামের তালিকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ দায়িত্ব ছাড়াও যে কয়টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন তা হচ্ছে : মন্ত্রীপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ । সংবাদটি ভিডিও আকারে দেখতে এইখানে ক্লিক করুন  ০১. স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হলেন জনাব আসাদুজ্জামান খান কামাল ০২. পররাষ্ট্র  মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হলেন জনাব  এ. কে আব্দুল মোমেন ০৩. অর্থ  মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হলেন জনাব  আহম মুস্তফা কামাল ০৪. তথ্য  মন্ত্রণালয়ের দ...

বাংলা কবিতা আবৃত্তি || কবিতা-মেঘনার ঢল || কবি-হুমায়ন কবির

বাংলা কবিতা আবৃত্তি || কবিতা-মেঘনার ঢল || কবি-হুমায়ন কবির কবিতাঃ মেঘনার ঢল কবিঃ হুমায়ুন কবির আবৃত্তিঃ রিমন সাহা শোন্ মা আমিনা, রেখে দে রে কাজ ত্বরা করে মাঠে চল, এল মেঘনায় জোয়ারের বেলা এখনি নামিবে ঢল। নদীর কিনার ঘন ঘাসে ভরা মাঠ থেকে গরু নিয়ে আয় ত্বরা করিস না দেরি--আসিয়া পড়িবে সহসা অথই জল মাঠ থেকে গরু নিয়ে আয় ত্বরা মেঘনায় নামে ঢল। এখনো যে মেয়ে আসে নাই ফিরে--দুপুর যে বয়ে যায়। ভরা জোয়ারের মেঘনার জল কূলে কূলে উছলায়। নদীর কিনার জলে একাকার, যেদিকে তাকাই অথই পাথার, দেখতো গোহালে গরুগুলি রেখে গিয়েছে কি ও পাড়ায় ? এখনো ফিরিয়া আসে নাই সে কি ? দুপুর যে বয়ে যায়। ভরবেলা গেলো, ভাটা পড়ে আসে, আঁধার জমিছে আসি, এখনো তবুও এলো না ফিরিয়া আমিনা সর্বনাশী। দেখ্ দেখ্ দূরে মাঝ-দরিয়ায় কাল চুল যেন ঐ দেখা যায়-- কাহার শাড়ির আঁচল-আভাস সহসা উঠিছে ভাসি ? আমিনারে মোর নিল কি টানিয়া মেঘনা সর্বনাশী ? আবৃত্তিটি দেখতে নিচের ভিডিও টিতে ক্লিক করুনঃ