Skip to main content

Posts

একাদশ জাতীয় সংসদের নতুন মন্ত্রী পরিষদের ছবি সহ নামের তালিকা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর টানা তৃতীয়বারের মতো মন্ত্রিসভা গঠন করলো বাংলাদেশ আওয়ামী লীগ। এরই মধ্যে শপথ নিলেন নতুন মন্ত্রীরা।  এবারের ৪৬ সদস্যের মন্ত্রীসভায় স্থান পেয়েছে বেশ কয়েকজন নতুন মুখ।  এবার মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং ৩ জন উপমন্ত্রীর নিয়ে গঠন করল তার মন্ত্রীসভা।  ২৪ জন পূর্ণ মন্ত্রীদের নামের তালিকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ দায়িত্ব ছাড়াও যে কয়টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন তা হচ্ছে : মন্ত্রীপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ । সংবাদটি ভিডিও আকারে দেখতে এইখানে ক্লিক করুন  ০১. স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হলেন জনাব আসাদুজ্জামান খান কামাল ০২. পররাষ্ট্র  মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হলেন জনাব  এ. কে আব্দুল মোমেন ০৩. অর্থ  মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হলেন জনাব  আহম মুস্তফা কামাল ০৪. তথ্য  মন্ত্রণালয়ের দ...

বাংলা কবিতা আবৃত্তি || কবিতা-মেঘনার ঢল || কবি-হুমায়ন কবির

বাংলা কবিতা আবৃত্তি || কবিতা-মেঘনার ঢল || কবি-হুমায়ন কবির কবিতাঃ মেঘনার ঢল কবিঃ হুমায়ুন কবির আবৃত্তিঃ রিমন সাহা শোন্ মা আমিনা, রেখে দে রে কাজ ত্বরা করে মাঠে চল, এল মেঘনায় জোয়ারের বেলা এখনি নামিবে ঢল। নদীর কিনার ঘন ঘাসে ভরা মাঠ থেকে গরু নিয়ে আয় ত্বরা করিস না দেরি--আসিয়া পড়িবে সহসা অথই জল মাঠ থেকে গরু নিয়ে আয় ত্বরা মেঘনায় নামে ঢল। এখনো যে মেয়ে আসে নাই ফিরে--দুপুর যে বয়ে যায়। ভরা জোয়ারের মেঘনার জল কূলে কূলে উছলায়। নদীর কিনার জলে একাকার, যেদিকে তাকাই অথই পাথার, দেখতো গোহালে গরুগুলি রেখে গিয়েছে কি ও পাড়ায় ? এখনো ফিরিয়া আসে নাই সে কি ? দুপুর যে বয়ে যায়। ভরবেলা গেলো, ভাটা পড়ে আসে, আঁধার জমিছে আসি, এখনো তবুও এলো না ফিরিয়া আমিনা সর্বনাশী। দেখ্ দেখ্ দূরে মাঝ-দরিয়ায় কাল চুল যেন ঐ দেখা যায়-- কাহার শাড়ির আঁচল-আভাস সহসা উঠিছে ভাসি ? আমিনারে মোর নিল কি টানিয়া মেঘনা সর্বনাশী ? আবৃত্তিটি দেখতে নিচের ভিডিও টিতে ক্লিক করুনঃ

বাংলা নববর্ষের ইতিহাস

বাংলা শুভ নববর্ষ সত্যি কি হিন্দুদের  উৎসব ? বাংলা শুভ নববর্ষ  এটি বাঙ্গালিদের একটি সর্বজনীন উৎসব বাংলা শুভ নববর্ষ তথা পয়লা বৈশাখ বা পহেলা বৈশাখ (বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখের ১ তারিখ) বাংলা সনের প্রথম দিন, তথা বাংলা নববর্ষ। দিনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে শুভ নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের সাথে পালিত হয়। ত্রিপুরায় বসবাসরত বাঙ্গালিরাও এই উৎসবে অংশ নেয়। সে হিসেবে এটি বাঙ্গালিদের একটি সর্বজনীন উৎসব। বিশ্বের সকল প্রান্তের সকল বাঙ্গালি এ দিনে নতুন বছরকে বরণ করে নেয়, ভুলে যাওয়ার চেষ্টা করে অতীত বছরের সকল দুঃখ-গ্লানি। সবার কামনা থাকে যেন নতুন বছরটি   সুখ ও সমৃদ্ধময় হয়। বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা একে নতুনভাবে ব্যবসা শুরু করার উপলক্ষ্য হিসেবে বরণ করে নেয়। এই দিনে ব্যবসায়ীরা হালখাতা অনুশঠান এর মাধ্যমে ব্যবসায়ের নতুন হিসাব চালু করে। এই দিনটি গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে ১৪ই এপ্রিল অথবা ১৫ই এপ্রিল পহেলা বৈশাখ পালিত হয়। আধুনিক বা প্রাচীন যে কোন পঞ্জিকাতেই এই বিষয়ে মিল রয়েছে। বাংলাদেশে প্রতি বছর ১৪ই এপ্রিল এই উৎসব পালিত হয়। বাংলাদেশে এরশাদ স্বারকার আমল থে...